চাঁদপুরে উপনির্বাচনে নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চলতি বছরের গত ২০ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার, গোহাট উত্তর ও শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলার জহিরাবাদ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব-নির্বাচিত এই ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

শপথ গ্রহণ করা চেয়ারম্যানগণ হলেন, কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের মনির হোসেন, শাহরাস্তি উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন, জহিরাবাদ সেলিম মিয়া, সুলতানাবাদ হাবিবা সুলতানা সিফাত।

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান। এসসময় তিনি বলেন, আপনারা আজ থেকে একজন স্থানীয় সরকার প্রতিনিধি। মানুষকে ভালবাসার মন্ত্র জানতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। সোনার বাংলা বিনির্মানে আপনারা ভূমিকা রাখবেন। এই আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *