কড়ৈতলী উচ্চ বিদ্যালয় কর্তপক্ষের উদ্যোগে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামণ রোধে শুধুমাত্র শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে জনসচেতনতামূলক প্রচারণা,লিফলেট,ব্যানার, প্লেকার্ড মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । ১৮ নভেম্বর বুধবার সকালে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালিত হয়।
শিক্ষকরা জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট,মাক্স বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্রের নেতৃত্বে এ কার্যক্রমে আরো অংশগ্রহন করেন সহ-প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান , পংকজ শর্মা, সমর দাস, শিউলি দাস, শাহাদাত হোসেন, ফারজানা ববি।








