ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তাপস চক্রবর্তী:

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহতায়তায শতাধিক শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি)দুপুরে প্রেসক্লাব চত্ত্বরে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লবের সভাপতি মোঃ কামরুজ্জামন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমন, সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক মহিউদ্দীন, দেলোয়ার হোসেন বেলাল , আমান উল্যাহ, জাকির হোসেন সাঈদ পাটওয়ারীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।








