ফরিদগঞ্জে মেয়র প্রার্থী আ: গাফফার সজিবের মাস্ক ও কম্বল বিতরণ

তাপস চক্রবর্তী:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাতে ছড়িয়ে দিতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন ফরিদগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি,পৌর যুবলীগের দুইবারের সভাপতি ,ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের ১ নং সদস্য বং পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ফরিদগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল গাফ্ফার সজীব।
শনিবার (২৮ নভেম্বর) রাতে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের সাথে সাথে শহরে সাধারণ মানুষের মাঝে করোনা নিয়ে গনসচেতনতা তৈরি লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সাবের পাঠান, পৌর যুবলীগের সহসভাপতি শরিফ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাজিবুল ইসলাম,পৌর ছাত্রলীগের হৃদয় গাজী, হৃদয় রাজু ,জীবনসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *