ফরিদগঞ্জে মেয়র প্রার্থী বাঁধন পাটওয়ারী বাগাদী দরাবার শরীফের মাজার জিয়ারত

স্টাফ রির্পোটার:

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী বাগাদী দরবার শরীফের মাজার জিয়ারত করেছেন। গত শুক্রবার বাগাদী দরবার শরীফে পবিত্র জুম্মার নামাজ আদায় করে দোয়া, মিলাদ, জিয়ারতের ম্যাধমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত প্রার্থনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা কালে মাও মোহাম্মদ সালামত উল্যা শাহীন, আগামী ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে যোগ্য প্রার্থী হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী কে নৌকা প্রতীকে মনোনীত করে জননেত্রী শেখ হাসিনার সকল সেবা উন্নয়ন পৌরবাসীর খেদমতে খাদেম হিসেবে কুবল এর জন্য মহান অাল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেন।
এসময় যুবলীগ নেতা জহির, আবদুল করিম খাঁন, ফয়সাল গাজী ,বাবু পাটওয়ারী, বাবলু পৌর যুবলীগ নেতা আবদুল, ইমরান হোসাইন, রাসেদ বেরারী,রিয়াদ, মেহদী, মাসুদ,রিয়াদ, সাইফুল, ইব্রাহীম, মাসুদ, আবদুল, উপজেলা ছাত্রলীগ নেতা মামুমন খাঁন, ইব্রাহীম, আহমেদ রাসেল, আব্দুল আলিম ইউসুফ, জিহাদুল ইসলাম, আব্দুল আহাদ,সাইফুল গাজী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *