সাঁত সকালে ফরিদগঞ্জে সড়কে ঝরলো তিন প্রাণ

আনিছুর রহমান সুজন :

তেলবাহী লরির চাকা ফেঁেট বিপরীত দিক থেকে আসা সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংর্ঘষে তিন জন নিহত হয়েছে।

মঙ্গলবার(১ ডিসেম্বর) সকালে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও ইয়াছমনি আক্তার রুমা (৩০) এবং মামুন হোসেন (৩৫) ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার(১ ডিসেম্বর) সকাল পোনে আটটার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি
রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেঁটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পাশ^বর্তী খালে পড়ে যায়। এতে সিএনজি স্কুটারের তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম(৩০)কে মৃত ঘোষনা করেন। এছাড়া গুরুতর আহত মামুন (৩৫)কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।সেখানেই তার মৃত্যু হয়।
নিহত সিএনজি স্কুটার চালকের বাড়ী পাশ^বর্তী রায়পুর উপজেলায় এবং নিহত নারীর বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে। এছাড়া গুরুতর আহত মামুনের বাড়ি উপজেলা শোল্লায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সুব্রত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চরাচল স্বাভাবিক করেন। সিএনজি স্কুটার উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ঘটনাস্থলে গিয়েছেন। তিনি তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *