চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগে কমিটি বিলুপ্ত করা হয়েছে । একই সাথে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার জন্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক  করে ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারন সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য  জানানো হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক  স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মতে, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগে কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি মহোদয় ও সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের নির্দেশক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়।

একই সাথে  মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলম মাস্টার, আলাউদ্দিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *