ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় মাস্ক ব্যবহার না করা ও সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের ২৯ মামলা
তাপস চক্রবর্তী:
চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা এবং সড়ক পরিবহন আইন ভঙ্গের কারণে গত ২৪ ঘন্টায় ২৯ মামলায় মোট ২৪ হাজার ৫শত টাকা জমিরানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সোমবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৪ হাজার টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৭টি মামলায় ১০হাজার ৫শত জরিমানা করেন।
এর আগে গত রোববার (৬ ডিসেম্বর) বিকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের টিএন্ডটি এলাকায় মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬টি মামলায় ৮হাজার এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৭টি মামলায় ২হাজার ৪শত টাকা মাত্র জরিমানা করেন।








