ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের আর কোনোভাবেই ছাড় নয়
স্টাফ রির্পোটার :
কুষ্টিয়ায় নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার(৬ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম , পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, লিয়াকত পাটওয়ারী, যুবলীগের যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান, স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল , যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, মোহাম্মদ আলী, আবু তালেব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, মাহবুব মোর্শেদ । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহমান বাবলু, লোকমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আজাদ , প্রচার সম্পাদক সুলতান আম্মদ রিপন, উপজেলা আ’লীগের সদস্য ইকবাল হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া, রসু মিয়া, কৃষক লীগের সাধারন সফর আলী সওদাগর, সহসভাপতি জহির মিজি, ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাজিব মজুমাদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় বক্তরা বলেন, বিজয়ের মাসে পাকিবাহিনীর দোসরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা ধর্মের নামে আবারো ফতোয়া বাজি শুরু করেছে। যেই বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশনসহ নানা উদ্যোগ নিয়েছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যাবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের আর কোনোভাবেই ছাড় নয়। মহান মুক্তিযুদ্ধের সময়ও মৌলবাদী শক্তি এভাবে নানা ফতুয়া দিয়ে আমাদের স্বাধীনতাকে রুখে দিতে চেয়েছিল। কিন্তু বীরবাঙ্গালি তাদের সেই অপশক্তিকে ধুলিস্যাত করে দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। এবারও এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে দেশের প্রত্যেকটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করবো।








