ভ্যানচালক শিশু কুলসুমের পাশে চাঁদপুর জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:

গত কয়েকদিন আগে কুলসুম নামে ০৮/০৯ বছরের এক ভ্যানচালক মেয়ের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মেয়েটি তার পরিবারের ভরণপোষণের জন্য ডাস্টবিন থেকে ময়লা কুঁড়িয়ে নিজেই ভ্যান চালিয়ে সেসব পরিবহন করে। যা দৃষ্টিগোচর হয়ন চাঁদপুরের জেলা প্রশাসক  অঞ্জনা খান মজলিশের ।

তিনি তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিমকে সরেজমিনে মেয়েটির বাড়ি অনুসন্ধান করার জন্য পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধানের পর জানা যায়, মেয়েটির পিতা এবং মাতা দুজনেই শারীরিকভাবে অসুস্থ এবং জীবিকা অর্জনের মতো কর্মক্ষম নন। অধিকন্তু, তাদের বাসস্থানও জীর্ণশীর্ণ এবং স্বাস্থ্যসম্মত নয়।

এমতাবস্থায়, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মেয়েটির পরিবারের দুরাবস্থা লাঘব করার উদ্যোগ নেন। বুধবার (২০ জানুয়ারি) তিনি জন্য তাদেরকে ২ বান্ডিল টিন প্রদান করেন। একইসাথে ঘরে নতুন টিন লাগানোর জন্য ৬০০০ টাকা নগদ প্রদান করেন।  মেয়েটির পিতা ও মাতার চিকিৎসার জন্য সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহকে দায়িত্ব প্রদান করেন। চিকিৎসাকালীন সময়ে দৈনন্দিন কার্যনির্বাহের জন্য তিনি ঐ পরিবারকে আরো ১০,০০০ টাকা প্রদানসহ মোট ১৬০০০ টাকা প্রদান করেন। কুলসুম এবং তার ভাইয়ের পড়ালেখা নিশ্চিত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাহাবউদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া পরিবারের সার্বিক কার্যক্রম মনিটর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর জনাব সানজিদা শাহনাজকে দায়িত্ব প্রদান করেন।

বুধবার(২০ জানুয়ারি) জেলা প্রশাসক নিজ কার্যালয়ে তাদের ওই পরিবারের সদস্যের ডেকে আনেন। নিজ মুখে তাদের দুরাবস্থার কথা শোনেন এবং এসব বরাদ্দ দেন। এসময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যা আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দাউদ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *