মেয়র হিসেবে কাজ করতে গিয়ে সরকারি বরাদ্দের সবটুকু পরিপূর্ণ ভাবে ব্যবহার করার চেষ্টা করেছি……… মেয়র মাহফুজুল হক

তাপস চক্রবর্তী :

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেছেন, বিগত ৫ বছরে আমি মেয়র হিসেবে কাজ করতে গিয়ে সরকারি বরাদ্দের সবটুকু পরিপূর্ণ ভাবে ব্যবহার করার চেষ্টা করেছি। বিভিন্ন ভাতাসহ সকল কিছুই সুষ্ঠুভাবে বন্টন হয়েছে। আজ সরকারি ভাবে পৌরবাসীর বরাদ্দকৃত ৬শত কম্বলও বন্টন করা হবে। সকল পৌর কাউন্সিলরগণসহ পৌর পরিষদ একত্রিত হয়ে সুষ্ঠুভাবে এই কম্বলগুলো বিতরণ করা হবে। তিনি বলেন, আমি বিশ^াস করি গত ৫ বছরের মেয়র হিসেবে কর্মসম্পাদনের কারণে আগামীতেও প্রধানমন্ত্রী নৌকার কান্ডারী হিসেবে আমাকে মনোনয়ন প্রদান করবেন। সোমবার(২৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে সরকারি ভাবে বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণকার্যক্রম শুরুর পুর্বে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব এ কে এম খোরশেদ আলম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কউন্সিলর সোহেল, হারুনুর রশিদ, মহসিন তালুকদার, জামাল হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্যানেল মেয়র খোতেজা বেগম, ফাতেমা বেগম প্রমুখ। পরে মেয়র ও কাউন্সিলবৃন্দ আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকার্য উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *