ফরিদগঞ্জে মেয়র প্রার্থী খলিলুর রহমানের শীতবস্ত্র বিতরণ

তাপস চক্রবর্তী :

আসন্ন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান পৌর এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবার(২৮ ডিসেম্বর) পৌরসভার ১,২, ও ৩ নং ওয়ার্ডে তিনশত কম্বল বিতরণ করা হয়। ২নং ওয়ার্ডের কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ পূর্বে আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান। এসময় তিনি বলেন, গত ৫ বছর ধরে মানুষের সেবা করছি। দলীয় মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হলে পৌর নাগরিকদের উন্নয়নে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গ্রামকে শহর রুপান্তরিত করার জন্য সর্বাত্মক প্রচেস্টা করবো। এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, সাধারন সম্পাদক হারুন উর রশিদ,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওহাব তপদার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুকবুল হাজী,পৌর আওয়ামী লীগ নেতা রেজাউল হক মুন্সি,উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন, বিল্লাল হােসেন,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী,হকার্স লীগের সভাপতি সুমন হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *