ফরিদগঞ্জের চান্দ্রায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
বারাকাত উল্ল্যাহ পাটওয়ারী :
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে । বুধবার(১৮ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ীর পারিবারিক করবস্থান সংলগ্ন এই ঘটনা ঘটে ।
মৃত যাওয়া ব্যক্তির নাম মো.লিটন বরকন্দাজ (৪৭) । তিনি মদনেরগাঁও বরকন্দাজ বাড়ীর বাসিন্দা । তাসীন(০৯) ও জান্নাত(০৩) নামে দুই সন্তানের জনক ছিলেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন বরকন্দাজ গাছ কাটার উদ্দেশ্যে মারা যাওয়ার কিছুক্ষণ আগে ঘর থেকে বাহির হয় । গাছ কাটার জন্য উপরে উঠলে ,গাছের মাথা সহ ভেঙ্গে পাকা রাস্তার উপর পড়ে মাথার একাংশ ছিন্ন ভিন্ন হয়ে যায় । স্থানীয় লোকজন তাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যায় ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শফিকুর রহমান পাটওয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








