ফরিদগঞ্জে বিজয় দিবস পালিত
স্টাফ রির্পোটার:
স্বাস্থ্যবিধি মেনে ফরিদগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর)প্রত্যুষে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌরসভা , ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। এছাড়া শহীদ মিনারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মনিরু জ্জামান প্রমুখ। আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








