চাঁদপুরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

স্টাফ রির্পোটার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টি-২০ সপ্তম টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিগ্ধা সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক এসডু পাটওয়ারী, ক্রিকেট উপ কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ মোতালেব।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র।
চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাদা বলে রঙ্গীন ড্রেসে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলেরই প্রথম পর্বের খেলা হবে লীগ পদ্ধতিতে। প্রথম পর্বের ৬ দিনের ৬টি ম্যাচ লীগ পর্যায়ে শেষ হলেও সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে: আবাহনী ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব, উদয়ন ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও তালতলা স্পোর্টিং ক্লাব।
খেলার পিকচার অনুযায়ি ২৬ নভেম্বর খেলবে আবাহনী ক্রীড়াচক্র বনাম উদয়ন ক্লাব। ২৭ নভেম্বর তালতলা স্পোর্টিং ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব। ২৮ নভেম্বর পূর্ব শ্রীরামদী ক্রীড়া চক্র বনাম উদয়ন ক্লাব। ২৯ নভেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম তালতলা স্পোর্টিং ক্লাব। ৩০ নভেম্বর আবাহনী ক্রীড়াচক্র বনাম পূর্ব শ্রীরামদী ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *