ফরিদগঞ্জ প্রেস ক্লাবের কমিটি পূন:গঠন

তাপস চক্রবর্তী

দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’- এ শ্লোগান নিয়ে এগিয়ে চলা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি পূণ:গঠন করা হয়েছে।

সংগঠনের সবশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত যাচাই-বাছাই কমিটির সভা শেষে সংগঠনের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেন। ঐক্যবদ্ধ ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ৫২জন সম্মানিত সদস্যের মধ্য থেকে ৩৩ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পুন:গঠিত কমিটির সদস্যরা হলেন যথাক্রমে, সভাপতি কামরুজ্জামান, সিনিয়র-সহ সভাপতি এমকে মানকি পাঠান, সহ-সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উল্ল্যা আমান, জাকির হোসেন সাঈদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিক, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, সহ-অর্থ সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, ক্রীড়া সম্পাদক শরীফ আহাম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক এমরান হোসেন লিটন, আইসিটি সম্পাদক গাজী মমিন, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক বারাকাত উল্ল্যা পাটওয়ারী, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আব্দুছ সালাম।

কার্যনির্বাহী সদস্যঃ

 মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, নারায়ন রবিদাস, একে এম সালাউদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, এসএম মিজানুর রহমান, আতাউর রহমান সোহাগ, দেলোয়ার হোসেন বেলাল, মো. জসিম উদ্দিন মিঝি ও মো. শিমুল হাছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *