ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
শামীম হাসান :
৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে অনুষ্ঠিত হলো দিন ব্যাপি বিজ্ঞান মেলা।
২৩শে নভেম্বর (সোমবার) ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ২ টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে সকাল ১০ থেকে শুরু হয় মেলার অনুষ্ঠানিকতা। সকালে ফরিদগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
এসময় মেলা পরিদর্শন করেন ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তসলিম,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন ,উপজেলা বিআরডিবির মাঠ কর্মকর্তা মো: কাউছার মিয়া।
দিন ব্যাপি এ মেলায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট দেখতে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা যায়।
এবারের বিজ্ঞান মেলার অংশগ্রণকারী প্রতিষ্ঠানগুলো হলো,ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ,শোল্লা স্কুল এন্ড কলেজ,ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,আদর্শ একাডেমি ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সির হাট উচ্চ বিদ্যালয়, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়,চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়, রামপুর বাজার মাজিদিয়া উচ্চ বিদ্যালয়, আলোনিয়া উচ্চ বিদ্যালয়।








