ফরিদগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
শিমুল হাছান
ফরিদগঞ্জে সাড়ে ৩শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেমম্বর) রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি( তদন্ত )মো. বাহার মিয়া, এস. আই নূরুল ইসলাম, নাছির উদ্দিন ও এ, এস, আই জুমায়েত উপজেলার ১১ নং চরঃদুখিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাজার এলাকা থেকে চিহিৃত মাদক ব্যবসায়ী সুরুজ (৩৫) কে সাড়ে ৩শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।








