চাঁদপুরগামী লঞ্চে ডাকাতি

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরগামী লঞ্চে ডাকতির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল নামে এ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটে ।

 জানা গেছে, নারায়নগঞ্জ থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় ছেড়ে যাওয়া এমভি মকবুল নামে লঞ্চটি গজারিয়া বরাবর মেঘনা নদীর ষাটনল এলাকায় আসার পর ডাকাতির কবলে পরে। এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় কিছু যাত্রী আহত হয়েছেন।ডাকাতরা লঞ্চে আতংক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে ৷

এ ব্যাপারে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার ষাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর গণমাধ্যমকে বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার শাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ডাকাত দল ৩০/৪০ জনের মোবাইল সেট, নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *