ফরিদগঞ্জের কেরোয়ায় রান্না ঘরে আগুন দিলেন মৃত ব্যক্তি !

স্টাফ রির্পোটার :

১৭ বছর পুর্বে মারা যাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে রান্না ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকার।
জানা গেছে, পৌর এলাকার ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির নেছার পাটওয়ারী ও কবির পাটওয়ারী সম্পত্তির উপর নির্মিত একটি ঘরে গত এক বছর যাবত ভাড়াটিয়া হিসেবে জনৈক মনির হোসেন লিটনের পরিবার বসবাস করে। কিন্তু ভাড়াটিয়ার কাছে ভাড়া চাইলে তারা নানা টালবাহানা করতো।
মালিকদের একজন নেছার পাটওয়ারী জানান, তার ভাই কবির পাটওয়ারী ভাড়াটিয়া মনির হোসেনের লিটনের স্ত্রী খাদিজা বেগমের কাছে ঘর ভাড়ার টাকা চাইতে গেলে সে খারাপ ব্যবহার করে। এমনকি মামলা দিয়ে হয়রানি করার কথা বলতো। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আদালতে দুইটি মামলা রয়েছে। গত ৬ ডিসেম্বর ভাড়াটিয়া মনির হোসেনের ব্যবহার করা রান্না ঘরে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। কে বা কারা রান্না ঘরে আগুন লাগায়। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর কারণে তার এবং ভাই কবিরের বসতঘর রক্ষা পায়।
এই বিষয়টি নিয়ে স্থানীয় একটি পত্রিকায় রির্পোট প্রকাশিত হয়। যাতে অগ্নীকাণ্ড ঘটানোর জন্য নেছার পাটওয়ারী, কবির পাটওয়ারী, হুমায়ুন পাটওয়ারীর সাথে ১৭ বছর পুর্বে মারা যাওয়া সামছল পাটওয়ারীর নামও উঠে আসে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে মরহুম সামছল পাটওয়ারীর ছেলে হেলাল পাটওয়ারী জানান, ১৭ বছর পুর্বে তার বাবা সামছল পাটওয়ারী মারা যান। কিন্তু কিভাবে তার মৃত বাবা ঘরে আগুন দিলো তা বোধগম্য নয়।
অন্যদিকে হুমায়ুন পাটওয়ারী জানান, আমরা অন্য বাড়িতে থাকলেও কিভাবে আমরা ঘরে আগুন দিলাম তা জানি না। শুধুমাত্র হয়রানি করার জন্যই একটি চক্র আমাদের নামে এই অপবাদ দিচ্ছে এবং এই আগুন লাগানোর নাটক রচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *