ফরিদগঞ্জে মামলাবাজ ফিরোজের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার :

ফরিদগঞ্জে ফিরোজ আলম নামে এক মামলাবাজের হাত থেকে নিষ্কৃতি পেতে ভুক্তভোগি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্তদের পক্ষ স্থানীয় রাসেদ হোসেন দুর্জয়। লিখিত বক্তব্যে প্রকাশ, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা এলাকার মামলাবাজ ফিরোজ আলমের অত্যাচারে লোকজন অতিষ্ট। স্থানীয় হাসান আলীর ছেলে জামায়াত –শিবিরের কর্মী ফিরোজ আলম খুবই দুর্ধষ প্রকৃতির। একাধিক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করে আসছে। তার বিরুদ্ধে থানায় নারী নির্যাতন , চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। এলকার সাধারণ মানুষের জমি-জমা জবর দখল করে রেখেছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই সে তাদেরকে মামলায় জড়িয়ে দিচ্ছে। ফলে ভয়ে সাধারণ মানুষ মুখ খুলছে না। অবশেষে বাধ্য হয়ে তারা সংবাদ সম্মেলন করছেন।
জমির জবর দখল, বিয়ে করার প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নেয়া, অযথা নারী গঠিত মামলা দেয়া এগুলো তাদের নিত্যদিনের কাজ। এলাকার সাবেক ইউপি সদস্য রুহুল আমিন খাঁন গাজী সংবাদ সম্মেলনে জানান, ফিরোজ আলম তার বৃদ্ধা মাকে বাদী করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। যদিও আদালতে মিথ্যা প্রমান হওয়ায় তা খারিজ হয়ে যায়।
এলাকার কিছু যুবককে হয়রানীর জন্য আদালতে মামলা রুজ্জু করে। পরবর্তীতে পিবিআই তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করলে আদালত দুষ্ট প্রকৃতির মামলাবাজ ফিরোজ আলমকে সর্তক করে মামলাটি খারিজ করে দেয়। তার দায়ের করা মিথ্যা মামলাগুলোা হলো, মাওলানা সফিউল্যাহসহ ৭ জনকে আসামী করে ২০১০সালে দায়ের করা (মামলা নং ২৬৮), মো: সহিদউল্যাসহ ৭ জনকে আসামী করে ২০১৭ই সালে দায়ের করা ( মামলা নং ২৪৬) , মো: আজগরসহ ৭ জনকে আসামী করে (মামলানং ৭৭৮), আনোয়ার হোসেনকে আসামী করে ২০১৮ সালের দায়ের করা মামলা (মামলা নং ৭৬৮) মাসুদ পাটওয়ারীসহ ৪ জনকে আসামী করে ২০১৮ সালে দায়ের করা মামলা ( মামলা নং ৩৭৪), মো: জোবায়ের হোসেনসহ ৩ জনকে আসামী করে ২০১৮ সালে দায়েল করা মামলা(মামলা নং ৫৭২)।
তারা অভিযোগ করে বলে, ফিরোজ আলম আদালতের এক আইনজীবির সহকারী পরিচয়ে এ সকল মিথ্যা মামলাগুলো দায়ের করে সংশ্লিষ্ট এলাকার নিরিহ মানুষ গুলোকে হয়রানী করে চলছে। তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার নোটিশ করেও পরিষদ কার্যালয়ে আনতে পারেনি। উল্টো চেয়ারম্যানকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমর াফিরোজের কঠোর শাস্তি দাবী করছি। এলাকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এলাকার ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আকবর হোসেন,৬নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন খাঁন গাজী, যুবলীগ সদস্য রাজু পাটওয়ারী , যুবলীগ সদস্য মাসুদ পাটওয়ারী , ছাত্রলীগ নেতা শাকিল হোসেন , আনোয়ার হোসেন, আ: কাদের মোল্লা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *