চাঁদপুরে সব উপজেলায় মাস্ক বাধ্যতামূলক ব্যবহারে জেলা প্রশাসনের নির্দেশ

চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান জেলার সকল শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার নিদের্শ দিয়েছেন। সেই অনুযায়ী

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) চাঁদপুর  জেলা সদরে অভিযানে সদরে ১০৬ টি মামলায় ১০৬ জনকে ১৪৬৫০/= হাজীগঞ্জে ১৭ টি মামনায় ১৭ জনকে ৩১৬০/= কচুয়ায় ১৫ টি মামলায় ২৬০০/= শাহরাস্তিতে ১২ মামলায় ১৩০০/= ফরিদগঞ্জে ৯ মামলায় ৩০০০/= মতলব উত্তরে ১২ মামলায় ১৯০০/= মতলব দক্ষিণে ১৯ মামলায় ২০০০/=  জরিমানা করা হয়।

মোট ১১টি মোবাইল কোর্টে ২০১ টি মামলায় ২০১ জন ব্যক্তিকে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় মোট ২৯৫৬০/ জরিমানা করা হয়। তাছাড়া বিভিন্ন যানবাহনে No mask, No passenger সম্বলিত স্টিকার লাগানো হয়।

চাঁদপুর শহরে ৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মানিক, উজ্জ্বল হোসেন, মন্জুরুল মোর্শেদ, আজিজুন্নাহার। এ সময় তাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা ও স্টিকার বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *