চাঁদপুরে মাদকসহ ২ জন আটক
স্টাফ রির্পোটারঃ
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৫২ পি
চ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসিম উদ্দিনের নির্দেশে এস আই রাশেদুজ্জামান ও এ এস আই আবু হানিফ গোপন সংবাদের ভিওিতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ১শ’ ৫২ পিস ইয়াবাসহ চাঁদপুর শহরের ল্যাবওয়ান ডায়াগনস্টিকের পরিচালক ও মার্কেটিং রাহুল কর্মকার (২৫), সোহেল রাঢ়ী (২৬) নামের ২ মাদক ব্যবসায়ী কে আটক করে।
আটককৃত রাহুল কর্মকার ও সোহেল রাঢ়ী সদর উপজেলার দক্ষিন বালিয়া গ্রামের রাখাল কর্মকার এবং মৃতঃ ইউনুস রাঢ়ীর ছেলে।
এসআই রাশেদুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেয়ারম্যান ঘাটস্থ জেলা ও দায়রা জজ আদালত প্রবেশ গেটের সামনে থেকে রাহুল কর্মকার ও সোহেল রাঢ়ীর দেহ তল্লাশী করে ১৫২ পিস ইয়াবা পাওয়া যায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।








