চাঁদপুরে মাদকসহ ২ জন আটক

স্টাফ রির্পোটারঃ

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৫২ পিচ  ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে। 

জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে  চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসিম উদ্দিনের নির্দেশে এস আই রাশেদুজ্জামান ও এ এস আই আবু হানিফ গোপন সংবাদের ভিওিতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে  ১শ’ ৫২ পিস ইয়াবাসহ  চাঁদপুর শহরের ল্যাবওয়ান ডায়াগনস্টিকের পরিচালক ও মার্কেটিং  রাহুল কর্মকার (২৫),  সোহেল রাঢ়ী (২৬) নামের ২ মাদক ব্যবসায়ী কে আটক করে। 

আটককৃত রাহুল কর্মকার ও সোহেল রাঢ়ী সদর উপজেলার দক্ষিন বালিয়া গ্রামের রাখাল কর্মকার এবং মৃতঃ ইউনুস রাঢ়ীর ছেলে।

এসআই রাশেদুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেয়ারম্যান ঘাটস্থ জেলা ও দায়রা জজ আদালত প্রবেশ গেটের সামনে থেকে রাহুল কর্মকার ও সোহেল রাঢ়ীর  দেহ তল্লাশী করে ১৫২ পিস ইয়াবা পাওয়া যায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *