ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিক নিয়ে মাঠে ৩ মেয়রসহ ৭৬ প্রার্থী

তাপস চক্রবর্তী:

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিক নিয়ে মাঠে নামল ৩জন মেয়র প্রার্থীসহ মোট ৭৬জন প্রার্থী। বুধবার (২৭ জানুয়ারি) সকালে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থনে আওয়ামীলীগ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত ভীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী রির্টানিং অফিসার ও ইউএনও শিউলি হরির কাছ থেকে নৌকা প্রতিক গ্রহণ করেন।এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, সাবেক চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউছুপ গাজী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূইয়া, তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা জজকোর্টের পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক, চাঁদপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আইয়ুব বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ: মোতালেব, উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাড. নাজমুর নাহার অনিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ রির্টানিং অফিসারের হাত থেকে ধানের শীষ প্রতিক গ্রহণ করেন। এসময় সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আ: খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আ: মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মেয়র পদের অপর প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাও. দেলোয়ার হোসেন রির্টানিং অফিসারের হাত থেকে হাতপাখা প্রতিক গ্রহন করেন।
পরে সংরক্ষিত ৩টি আসনের ১১জন প্রার্থী এবং সাধারণ ৯টি ওয়ার্ডের ৬২জন প্রার্থী তাদের প্রতিক গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *