ফরিদগঞ্জে পশ্চিম সাফুয়া এল.ই.ডি মিনি ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড যুব-সমাজের আয়োজনে পশ্চিম সাফুয়া এল.ই.ডি মিনি ক্রিকেট টুনামেন্টের ২য় আসর শুরু হলো।
১০ দলের অংশগ্রহণে বুধবার (১৬ডিসেম্বর ) বিকেলে সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খায়রুল আলম সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য শাহজালাল সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নান্টু মিজি,কাজন মিজি, জসিম উদ্দিন ও আয়োজক কমিটির সদস্য আব্দুর রহমান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও মিজি ক্রিকেট একাদশ। টচে জিতে ব্যাটিং এ নেমে ১০ ওভারের খেলায় ৮৭ রান সংগ্রহ করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব । ৮৮ রানের টার্গেট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনিং ব্যাটসম্যান আল-আমিন বাপ্পি ও মবিনুল হক সাগর’র ব্যাটে ভর করে কোন উইকেট না হারিয়ে সহজ জয় পায় মিজি ক্রিকেটে একাদশ।








