বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তাপস চক্রবর্তী :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার ( ৭ ডিসেম্বর)বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার ডাক বাংলা এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: জাহিদুল ইসলাম রোমানের নির্দেশনায় ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আকবর হোসেন মনির, পৌরসভা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ বেপারী, সদস্য সৌরভ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগ নেতা জহির, ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান রবিন, বাকী বিল্লাহ, নাঈম পাটওয়ারী, আল আমিন তালুকদার, মাহাবুবুল ইসলাম, ফজলে রাব্বি,তারেকুল ইসলাম, মোহন ভূঁইয়া, আরিফ হোসেন, মোস্তাফিজ, সোহাগ, পৌর ছাত্রলীগ নেতা শান্ত, জয় শাহা, সুরুজ, মুন্না, গল্লাক কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে আলম লিমন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুন্না, পাপ্পু , ফাহাদ, মিনাল, লিয়ন, জাবের মুন্না, ফরহাদ, সুজন, মিঠু, নুরে আলম, আলা উদ্দিন, ফরিদগঞ্জ ছাত্রকল্যান পরিষদের সভাপতি সিজান ভূঁইয়া ও সাধারন সম্পাদক মেহেদি হাসান প্রমূখ।








