ফরিদগঞ্জের সানকিসাইরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এস. এম ইকবাল:

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মো. নাদিম হোসেন (১৬) উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের রাজমেস্তরী মুহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ( ২৬নভেম্ব) বিকেলে পাশ্ববর্তী বাড়ীতে খেলাধুলা করছিল নাদিম। এক পর্যায়ে ঐ বাড়ীর জাহাঙ্গীরের পাকঘরে অটোরিক্সার তার লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরিবার লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *